ছাত্র-আন্দোলনে গুলিবিদ্ধ, ৫৫ দিন লড়ে মৃত্যুর কোলে কারিমুল
হবিগঞ্জ সংবাদদাতা: বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হবিগঞ্জের কারিমুল ইসলাম (২০) টানা ৫৫দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
কারিমুল ইসলাম জেলার লাখাই উপজেলার পশ্চিম রুহিতনশী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। সে ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিল।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কারিমুলের নানা জিল্লুর রহমান জানান, কারিমুল ইসলাম ঢাকায় থাকতো। সেখানে সে ব্যবসা করতো। সে বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিল। আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ভূমিকা ছিল তার। গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে বুক, মুখ ও হাতে গুলিবিদ্ধ হয় কারিমুল।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন ধরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সোমবার ভোরে সে মারা যায়।
লাখাই থানার (ওসি) মো. বন্দে আলী বলেন, বিষয়টি সম্পর্কে আমরা এখনও অবগত নই।
Related News
১৭ ঘণ্টা পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More



Comments are Closed