Main Menu

জুড়ীতে নিখোঁজের ১৫ ঘন্টা পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে নিখোঁজের ১৫ ঘন্টা পর আরাফাত সানি (৭) নামে এক শিশুর লাশ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।

আরাফাত উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। সোমবার সকালে এই লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, স্থানীয় হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী আরাফাত ইউনিয়নের হরিরামপুর গ্রামে মায়ের সাথে ভাড়া বাসায় থাকতো।

আরাফাতের মামা বদরুল আলম জানান, গতকাল রোববার বিকেল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে বাসার পাশেই একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, সে কিছুটা মানসিক অসুস্থ ছিল। পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ দাফন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed