রেল লাইনে ভাঙন, সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা রেল সড়কের গাজীপুরের পূবাইলে রেললাইন ভেঙে গেছে। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ভাঙা অংশে যাত্রী ভর্তি ঢাকা মেইল ট্রেন আটকা পড়েছে বলে জানা গেছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে গাজীপুর মহানগরীর পুবাইল আড়িখোলা রেলস্টেশন এলাকায় রেল লাইনের একটি অংশ ভাঙা দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা দ্রুত বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানান।
খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে যান। এসময় যাত্রী নিয়ে ওই পথে আসা ঢাকা মেইল ট্রেন আটকা পড়ে।
আড়িখোলা রেলওয়ে স্টেশনের মাস্টার বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed