শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে (২৪) গ্রেফতার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা থানাধীন এলাকা থেকে র্যাব-৯ ও র্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সজিবুর রহমান নরসিংদীর রায়পুরা থানাধীন দুকুন্দিচর গ্রামের রবি উল্লাহর ছেলে।
গ্রেফতারের বিষয়টি বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিশ্চিত করেন র্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল। তিনি জানান, গ্রেফতারকৃত সজিবুর রহমানের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতয়ালি থানায় নাশকতা মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও জানান, আসামিকে সিলেট কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত আছে।
Related News
সিলেটে সোনালী ব্যাংক থেকে আইনজীবীর সাড়ে ৩৪ লাখ টাকা উধাও
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আইনজীবী ও শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরীরRead More
সিলেট জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করাRead More



Comments are Closed