সিলেটে ৭০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ ১ যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (৩১ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল।
এসএমপি’র মিডিয়া সেল জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এএসআই মো. মনিরুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ মহাজনপট্টি রোডে জনৈক ছত্তার মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ৭০ পিস ইয়াবাসহ রাজ লাল (২২) নামের এক যুবককে আটক করেন।
আটককৃত রাজ লাল সিলেট নগরীর কাষ্টঘর এলাকার মৃত কৃষন লালের ছেলে।
এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।
Related News
সিলেটে ১টি ট্রানফরমারের কারণে ৩ বছর ধরে দুর্ভোগে বাসিন্দারা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর হাউজিং এস্টেট ২নং রোডে ৩ বছর ধরেRead More
সিলেটে ৫০০ টাকা মজুরিসহ ৪ দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫শ টাকা নির্ধারণ, অবিলম্বে বাংলাদেশRead More



Comments are Closed