Main Menu

জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাইজকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ধৃত মাদক ব্যবসায়ী আব্দুল মালিক (৩০) জকিগঞ্জ উপজেলার ছবরিয়া গ্রামের মৃত মখলিছ মিয়ার ছেলে।

Manual6 Ad Code

পুলিশ জানায়, অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহ্নিত করণ এবং গ্রেফতারেও তারা তৎপর রয়েছে।

Manual2 Ad Code

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জকিগঞ্জ থানার একটি অভিযানিক দল পৌরসভাস্থ মাইজকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১২০০ পিস গোলাপি রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মালিককে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

তার বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির ১০(খ)/৪১ ধারায় (১৬) মামলা রুজু করা হয়েছে।

সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) মো. সম্রাট তালুকদার বলেন, ‘গ্রেফতারকৃত আসামীকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code