Main Menu

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

Manual1 Ad Code

বৈশাখী নিউজডেস্ক: ঈদের দিন সকালে গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২৮ মে) সকালে জেলার বেদগ্রামে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস শহরের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসটি রাস্তার ওপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

Manual5 Ad Code

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ মোট ৪ জন নিহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ১২ বছরের এক শিশুকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী, একজন শিশু এবং তিনজন পুরুষ রয়েছেন বলে জানা গেছে।

Manual3 Ad Code

দুর্ঘটনার পর গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান এবং পুলিশ সুপার হাবীবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code