বিয়ানীবাজারে যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে এক যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩১ মে) বিকাল ৩টার দিকে উপজেলার খাসাড়িপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়- খাসাড়িপাড়া গ্রামের সাদিকুল ইসলাম রুপক (২৭) নামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুল মুক্তাদিরের ছেলে।
মরদেহ নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে পিছনে হাত বাঁধা ও ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।ব্যক্তিগত জীবনে রুপক বিবাহিত এবং তার এক সন্তান রয়েছে।
জানা যায়, একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে পিছনে হাত বাধা ঝুলন্ত অবস্থায় রুপকের মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
পরিবারের দাবি, এটি আত্মহত্যার ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
রুপকের মামাতো ভাই বদরুল ইসলাম জানান, গতকাল বিকালে রুপকের মা-বোন ও স্ত্রী তাদের বাড়ি কোনাগ্রামে যান। রাতে রুপকও যাওয়ার কথা ছিলো। ফোন না ধরায় রোববার বেলা তিনটার দিকে বাড়িতে আসেন তার মা স্ত্রী ও বোন। এসে গেটে ডাকাডাকি করেন। এসময় ভেতরে থাকা তালায় লাগানো চাবি নিচে পড়ে যায়। পরে তালা খুলে তারা ঝুলন্ত অবস্থায় রুপককে দেখে স্বজনদের খবর দেন।
স্বজনদের দাবী, পেছনে হাত বাঁধা অবস্থায় কিভাবে সে নিজে ফ্যানের সাথে ঝুলন্ত থাকবে, নিশ্চয় কেউ তাকে খুন করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে, তারা সঠিক তদন্তের মাধ্যমে আসল রহস্য বের করার দাবী জানান।
খবর পেয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
Related News
গোলাপগঞ্জে পৃথক অভিযানে মাদক সহ গ্রেপ্তার ৪
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহRead More
সিলেট সীমান্তে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়েRead More



Comments are Closed