Main Menu

সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় ৯ জন নিহত

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের পাঁচ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে।

রোববার (৩১ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নেত্রকোনা

Manual6 Ad Code

নেত্রকোনায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘ র্ষে মা-মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার দুপুর ১২টায় নেত্রকোনা-ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলী কেশবপুর গ্রামের নুরজাহান বেগম (৪০), তার মেয়ে ইতি (১৮) ও স্মৃতি (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে রুবি এন্টারপ্রাইজের একটি বাস চল্লিশা বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘ র্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ইতি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় নুরজাহান বেগম ও স্মৃতিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম  বলেন, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Manual1 Ad Code

সিলেট

সিলেটের ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসে অপর বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার তাজপুর বা জারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ‘যাতায়াত’ পরিবহনের বাসচালক সোহেল (৩০) ও তার সহকারী (হেলপার) ইমন (২০)। চালক সোহেল নরসিংদী সদর উপজেলার শাহী প্রতাপ গ্রামের তাজুল ইসলামের ছেলে। ইমনের ঠিকানা জানা যায়নি।

Manual6 Ad Code

পুলিশ জানায়, যাতায়াত পরিবহনের সিলেটমুখী একটি বাস সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিকে যাওয়ার পথে ‘সেন্টমার্টিন সৌহার্দ্য’ পরিবহনের দ্রুতগামী একটি বাস পেছন থেকে এসে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান বাসের চালক সোহেল ও হেলপার ইমন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবা ড়িয়ায় সেনা সদস্যদের বহনকারী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘ র্ষে একজন নিহত হয়। এ সময় অন্তত ৩২ জন আহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবা ড়িয়া উচ্চবিদ্যালয়-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চৌড়হাস হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, সেনাবাহিনীর রিক্রুট সদস্যদের নিয়ে একটি বাস বগুড়া ক্যান্টনমেন্ট থেকে খুলনা ক্যান্টনমেন্টে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘ র্ষ হলে দুই বাসের বহু যাত্রী আহত হন।

গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে রিক্তা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী।

রোববার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়া পাকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিক্তা বেগম গাইবান্ধা সদর উপজেলার সাহার বা জার এলাকার আইজল হকের স্ত্রী।

পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual7 Ad Code

চাঁদপুর

চাঁদপুরে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মো. জোহা নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। অন্যদিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাসচাপায় বিল্লাল হোসেন নামের এক পথচারী নিহত হয়েছেন।

রোববার দুপুর দেড়টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের ইসলামপুর গাছতলা বাদামতলী এলাকায় দুর্ঘটনায় মো. জোহায় নিহত হয়। এ সময় আহত হয়েছে মোটরসাইকেলের আরোহী মো. সাজ্জিল।

চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত বলেন, মরদেহ সুরতহাল করা হয়েছে। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। আইনি ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে রোববার সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজিগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামের মনির ফিলিং স্টেশন এলাকায় দুর্ঘটনায় প্রাণ যায় বিল্লাল হোসেনের। নিহত বিল্লাল হোসেন হাজীগঞ্জ বা জারের ডক্টরস্ সিটি স্ক্যান হাসপাতালের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, দুর্ঘটনায় জড়িত বাস দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code