নবীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবকের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাজন মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত রাজন মিয়া উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার আক্রমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মোটরসাইকেলযোগে নবীগঞ্জ শহর থেকে নিজ বাড়িতে যাচ্ছিলো রাজন মিয়াসহ এক বন্ধু। পথিমধ্যে শহরতলীর আক্রমপুর নামক স্থানে পৌছামাত্র দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনেই গুরুতর আহত হয়।
তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ৩টার দিকে রাজন মিয়া (২০) কে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর আহত আজিজুর রহমান সিলেটে চিকিৎসাধীন রয়েছেন।
নবীগঞ্জ থানার (এসআই) পীযূস দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন।
Related News
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়Read More



Comments are Closed