যুবদলের কমিটিতে স্থান পাওয়ায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল থেকে ৫ জনকে অব্যাহতি
বৈশাখী নিউজ ডেস্ক: নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির ৪ জন সদস্য ও গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক পদ লাভ করায় তাদেরকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হল।
একই ব্যক্তি এক সাথে দুুটি অঙ্গ সংগঠনের দায়িত্বে থাকতে পারবেন না বিধায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির ৪ জন সদস্য যথাক্রমে রজব আহমদ ঘোষিত মহানগর যুবদলের কমিটিতে যুগ্ম সম্পাদক, ইমাম উদ্দিন ঘোষিত জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সম্পাদক, শিমুল আহমদ ঘোষিত মহানগর যুবদলের কমিটিতে সহ-সাধারণ সম্পাদক, ফাহিম আহমদ ঘোষিতজেলা যুবদলের কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া সাত্তার সিলেট জেলা যুবদলের ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদ লাভ করায় তাদের ৫ জনকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
Related News
সিলেট নগরীর যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না গ্যাস
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেট নগরীর কয়েকটি এলাকায় টানাRead More
সিলেটে হাসপাতাল কর্মচারীদের ওপর হামলার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ চলাকালে হাসপাতালের কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলারRead More



Comments are Closed