তারেক রহমান দেশে ফিরবেন বীরের বেশে: মিলন
ছাতক প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে বীরের বেশে ফিরে আসবেন । যখন বাংলাদেশের জনগণ চাইবে। ছাত্র-জনতার আন্দোলনে আজ দেশের মানুষ বন্দী দশা থেকে মুক্ত। ছাত্র জনতার আন্দোলনে স্বৈর শাষক হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করে গেছে। দেশের প্রশাসনিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা দুর্নীতির মাধ্যমে ধ্বংস করে দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনাসহ নেতাকমীরা। তাদের জুলুমের হাত থেকে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আলেম-ওলামা কেউ রক্ষা পায়নি। অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ পরিচালনায়। সকলেই এ সরকারকে সহযোগিতা করতে হবে। ছাত্র- জনতার আন্দোলন কখনো বিফলে যেতে দেয়া হবেনা।
তিনি কঠোরভাবে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপিতে কোন দখল বাজ-চাঁদাবাজদের স্থান নেই। কারো এমন মনোভাব থাকলে আগ থেকেই সাবধান হওয়া প্রয়োজন। এই ধরনের কোন কার্যক্রমে কাউকে জড়িত পেলে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
শনিবার দুপুরে ছাতক উপজেলার দোলারবাজারে লন্ডন প্রবাসী মিন্টু মিয়ার বাড়িতে ইউনিয়ন বিএনপির উদ্দ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়জুর রহমানের সভাপতিত্বে ও আব্দুল মমিনের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা নজরুল ইসলাম, হিজবুল বারী শিমুল, আতাউর রহমান এমরান, আলী আশরাফ তাহিদ, জহিরুল ইসলাম জহির জাহেদুল ইসলাম আবাব, তাজুল ইসলাম তালুকদার, আজর আলী মেম্বার প্রমুখ।
Related News
সুনামগঞ্জে ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়িRead More
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংস্কারে প্রায় ৬ কোটি টাকার অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি: সড়কে সংস্কারের দৃশ্য নেই, মাঠে নেই কাঙ্ক্ষিত কাজের চিহ্ন—তবু কাগজপত্রে যেন কাজ শেষ।Read More



Comments are Closed