কমলগঞ্জে পিপিএল ক্রিকেট লীগের সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পতনঊষার ক্রিকেট প্রিমিয়ার লীগ (পিপিএল) সিজন-১০ এর সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
পতনঊষার ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের সভাপতি মাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিদ আলী ও রিপন দত্তর সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন টুর্ণামেন্টের পুরষ্কার দাতা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা শিবলী আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, সমাজ সেবক শাহনাজ শিরিন চৌধুরী, সমাজ সেবক মাহমুদুর রহমান বাদশা, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, আশিকুর রহমান, সিরাজ খান, সমাজসেবক কালাম আহমেদ, গুলাম রাব্বি, সাইদুল ইসলাম প্রমুখ।
সমাপনী খেলায় জুবায়ের এন্ড জিহান ফাইটার্স-কে ৪ রানে পরাজিত করে রামেশ্বরপুর ক্রিকেট ক্লাব শিরোপা অর্জন করে। খেলায় চ্যাম্পিয়ন ও রার্নাস দলকে নগদ প্রাইজমানি, ট্রপি ও ক্রেস্ট প্রধান করা হয়। খেলা শেষে ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের পক্ষ থেকে দুই শতাধিক ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed