ধোপাজান চলতি নদীতে ১৫ নৌযানে গণডাকাতি
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে অন্তত ১৫টি নৌযানে গণডাকাতি সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত ১২টা থেকে ১টা পর্যন্ত নদীর বালাকান্দা এলাকায় ২টি ইঞ্জিন নৌকায় করে ২৫ জনের দুটি ডাকাত দল একের পর এক নৌকা আটকিয়ে গণডাকাতি করে।
ডাকাতির শিকার একাধিক ব্যক্তি এই তথ্য নিশ্চিত করেছেন।
নৌযান শ্রমিকরা জানান, বাল্কহেড নৌকা নিয়ে উজানের দিকে যাওয়ার সময় সংঘবদ্ধ ডাকাতরা নৌকা থামিয়ে মাঝিমাল্লাদের মারধর করে তাদের সঙ্গে থাকা টাকাপয়সা, মোবাইল ফোন ও ডিজেল ইত্যাদি লুট করে নিয়ে যায়। ডাকাতদের পিটুনিতে গুরুতর আহত নৌকার মাঝি সইদুর রহমানকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি জেলার বিশম্ভরপুর উপজেলার ফুলবরি গ্রামে।
সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমরা অবগত হয়ে ভিকটিমদের থানায় অভিযোগ দিতে বলেছি। সেইসাথে ডাকাতি রোধে চলতি নদীতে টহল জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে।
Related News
সুনামগঞ্জে ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়িRead More
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংস্কারে প্রায় ৬ কোটি টাকার অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি: সড়কে সংস্কারের দৃশ্য নেই, মাঠে নেই কাঙ্ক্ষিত কাজের চিহ্ন—তবু কাগজপত্রে যেন কাজ শেষ।Read More



Comments are Closed