সিলেটে বালুর নিচে মিললো ভারতীয় ৮৫ বস্তা চিনি!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সবচেয়ে বড় পাইকারী আড়ত কালিঘাট থেকে চিনি বোঝাই একটি ট্রাক আটক করেছে পুলিশ। ট্রাকে চিনির বস্তা বোঝাই করে উপরে বালু দিয়ে চাপা দিয়ে রেখেছিল চোরাকারবারীরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের চোখ ফাঁকি দিতে না পারায় জব্দ হয়েছে ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চালান।
গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কালিঘাটস্থ শাহচট্ট রোডের বাণিজ্য ভবনের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, একটি ড্রাম ট্রাকের ভেতর চিনির বস্তা রেখে চোরাকারবারীরা উপরে বালু চাপা দেয়। এরপর ত্রিপল দিয়ে ট্রাকটি ঢেকে দেয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ট্রাকের ভেতর থেকে ৮৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
মোহাম্মদ সাইফুল ইসলাম আরও জানান, অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন চোরাকারবারী পালিয়ে যায়। তাদেরকে আটকের চেষ্টা চলছে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed