Main Menu

লাখাইয়ে পানিতে ডুবে দুই প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হাওরাঞ্চল বেষ্টিত হবিগঞ্জের লাখাই উপজেলায় পানিতে ডুবে দুই প্রতিবন্ধীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে লাখাই উপজেলার স্বজন গ্রামের বাঙাল পাড়া হাটির পাশে বন্যার পানিতে ডুবে এই ঘটনা ঘটে।

মৃতরা হলো, তানজিলা (১৭) এবং সোনিয়া (১৫)। তারা দু’জনেই প্রতিবন্ধী ছিল।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে শারীরিক প্রতিবন্ধী তানজিলা ও সোনিয়া তারা প্রতিদিন বাড়িতে গোসল করে। এদিন বিকেলে সবার অগোচরে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে ডুবে যায়। দুই জনই সাঁতার না জানায় পানিতে ডুবে মারা যায় তারা। পরে স্থানীয়রা গিয়ে তাদের লাশ উদ্ধার করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহাম্মদ রুপন কে খবর দেয়।

চেয়ারম্যান আরিফ আহাম্মদ রুপন বলেন, আমি লাখাই থানার অফিস ইনচার্জ (ওসি) আবুল খায়ের কে বলেছি তিনি বলেছেন লাশ দাফন করার জন্য। মৃতের চাচা আনজব আলী জানান সন্ধ্যায় লাশ দাফন করা হয়েছে ।

 

Share





Related News

Comments are Closed