বন্যার্তদের মধ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের ত্রাণ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩১ বঙ্গাব্দের উদ্যোগে আর্ত পীড়িত মানবতার সেবায় বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী সহ ত্রাণ বিতরণ কার্যক্রম ৩০ আগস্ট শুক্রবার বিকাল ৩টায় সম্পন্ন হয়েছে।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজার সনাতন ধর্ম মন্দিরে “বন্যার্তদের সহায়তা প্রদান” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩১ বঙ্গাব্দের সভাপতি বিনয় ভূষণ তালুকদার।
পরিষদের সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা শাবিপ্রবির অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রধান সমন্বয়কারী শিক্ষক স্বপন চক্রবর্ত্তী, প্রাক্তন সম্পাদক এ্যাপেক্সিয়ান জি ডি রুমু, সহ সভাপতি ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, নিধীর রঞ্জন সূত্রধর, সনাতন ধর্ম মন্দির টেংরাবাজারের সভাপতি অব: অধ্যাপক রামানন্দ দেবনাথ, টেংরা ইউপি সদস্য আব্দুল মতিন, রাজনগর ইউপি সদস্য এনামুল হক চৌধুরী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক ব্যাংকার দ্বীপক কুমার দাশ, সহ সম্পাদক মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, রজত চক্রবর্ত্তী, কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষ, সহ সাংগঠনিক সম্পাদক হিমাংশু লাল গুণ, রমা কান্ত গুপ্ত রূপু, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা ববিতা বর্মণ প্রমুখ।
শেষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী প্রদান করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed