চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় চুরি করতে গিয়ে জায়েদ খান (২৮) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত (২৭ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে সদর ইউনিয়নের বালিশিরি গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জায়েদ ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে জায়েদ বালিশিরি গ্রামের একটি কেজি স্কুলে ফ্যান চুরি করতে যায়। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষন রায় বলেন, বুধবার সকালে জায়েদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার থানায় অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Related News
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More
কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যদের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে আনসার ভিডিপি সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।Read More



Comments are Closed