Main Menu

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সিলেট আসছেন আজ

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত এক সংক্ষিপ্ত সফরে সিলেট আসছেন আজ রোববার।

তিনি দুপুর বারোটায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছবেন। এসময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানাবেন।

এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করবেন।

এছাড়াও বিকেল ৩ টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্র্যান্ড সিলেট হোটেলে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের উপস্থিতি কামনা করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

Share





Related News

Comments are Closed