রাজনগরে বন্যার্তদের মাঝে বাসদ সিলেট এর ত্রাণ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজারের রাজনগরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (২৩ আগস্ট) বিকাল ৪টায় রাজনগরের মডেল মসজিদ আশ্রয় শিবির,লঙ্গরপুর এলাকায় ২ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল,মৌলভীবাজার বাসদ আহ্বায়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, ছাত্র ফ্রন্ট জেলা আহ্বায়ক বিশ্বজিৎ নন্দী,জুবেল আহমদ ,সৃজন আহমদ প্রমূখ।
ত্রাণ বিতরণ কালে নেতৃবৃন্দ বলেন, ভারতের কখনো একতরফা পানি প্রত্যাহার ও কখনো আকস্মিকভাবে পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশ এক প্রচণ্ড পানি রাজনীতির শিকারে পরিণত হয়েছে। একদিকে বৃষ্টি অন্যদিকে ভারত থেকে আসা পানির ঢলে দেশের বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দ সরকার ও দেশবাসী কে দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোরআহ্বান জানান।
Related News
শ্রীমঙ্গলে বেড়াতে এসে হামলার শিকার ছাত্রশক্তির সভাপতি ও জুলাইযোদ্ধা হাসিব
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক ছাত্রসংগঠন জাতীয়Read More
মৌলভীবাজারে তরুণীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মামুনি খাড়িয়া (১৯) নামে এক তরুণীরRead More



Comments are Closed