কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমা বিওপি এলাকায় বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি’র) পক্ষ হতে ইসলামপুর ইউনিয়নে ২০০ জন বন্যার্তদের মাঝে বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ৪৬ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, (বিএসপি, পিএসসি), সহকারী পরিচালক মো. মাহফুজ আহমদসহ বিজিবির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজিবি সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।
Related News
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণী তার স্ত্রী, হামলাকারী শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়Read More
বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে ওবায়দুল্লাহ আল ইছহাক (২২Read More



Comments are Closed