সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৪জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মাইক্রোবাস চালক।
রোববার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জসিম উদ্দিন (৬৪), তার দ্বিতীয় স্ত্রী নার্গিস খাতুন (৪১), জসিম উদ্দিনের বড় ছেলে জামাল উদ্দিন (৪৫) ও ছোট ছেলে কামাল হোসেন (৩২)।
বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঢাকা পোস্টকে বলেন, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে রাত ৩টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং মাইক্রোবাসে থাকা চার যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে ও আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ওসি আরও বলেন, নিহতদের মরদেহগুলো উদ্ধার করে সলঙ্গা থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed