জগন্নাথপুরে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরাঞ্চলে বিয়েবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রীতি রানী তালুকদার (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জুলাই) দুপুরে কামারখালী নদীতে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩০ জুলাই) প্রীতির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রীতি জামালগঞ্জ উপজেলার ছয়হাড়া গ্রামের হরে কৃষ্ণ তালুকদারের মেয়ে এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার দিন আগে ওই স্কুল শিক্ষার্থী তার খালার বাড়ি নলুয়া হাওর বেষ্টিত জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের দাসনোয়াগাঁও গ্রামে এক আত্মীয়র বিয়েতে আসে। সোমবার দুপুরে সে স্থানীয় কামারখালী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এর পর থেকে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেও খুঁজে পায়নি। পরে একই স্থানে ওই স্কুলছাত্রীর মরদেহ ভেসে উঠলে উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাঁতার না জানায় ওই স্কুলছাত্রী পানিতে ডুবে যায়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed