কোম্পানীগঞ্জে ৮০০ বোতল ভারতীয় মদের চালান জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৮২০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। মদগুলো অভিনব পদ্ধতিতে ট্রাকে মাটির নিচে করে সিলেটে আনা হচ্ছিলো।
গত ২০ জুলাই কোম্পানীগঞ্জ থানাপুলিশের অভিযানে এই মাদক জব্দ হয়।
সিলেট জেলা পুলিশ জানায়, উপজেলার ভোলাগঞ্জ-সিলেট সড়কের ইসলামপুর এলাকায় সকালে ট্রাক তল্লাশী করে ১৫টি সাদা প্লাষ্টিকের বস্তা পাওয়া যায়। এসময় বস্তাগুলোর ভিতরে থাকা ৮২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ হয় ট্রাক। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
« বুধবার থেকে স্বাভাবিক সূচিতে ফিরছে অফিস (Previous News)
(Next News) জগন্নাথপুরে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু »
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed