বিশ্বনাথে পৌরসভার ৩৭ কোটি ৭৭ লাখ টাকার বাজেট ঘোষণা
বিশ্বনাথ সংবাদদাতা: সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩৭ কোটি ৭৭ লাখ ২১ হাজার ৬৮৬ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র মুহিবুর রহমান।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে তিনি ২০২৪-২০২৫ অর্থ বছরের পৌরসভার নতুন অফিসের অস্থায়ী কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন।
তবে এই বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন না মেয়রের সাথে দ্বন্ধে জড়িত থাকা প্যানেল মেয়র কাউন্সিলর রফিক মিয়া (রফিক হাসান), জহুর আলী, রাজুক মিয়া রাজ্জাক, শামিম আহমদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাসনা বেগম, সাবিনা বেগম ও রাকি বেগম।
দীর্ঘদিন ধরে বরাদ্দ কেলেঙ্কারি নিয়ে মেয়র মুহিবুর রহমানের সাথে এই ৭জন কাউন্সিলর ঐক্য হয়ে দ্বন্ধ চলে আসছে। তাদের এ দ্বন্ধে হামলা মামলাও চলমান রয়েছে। কিন্তু চলমান এই দ্বন্দ্বের মধ্যেই ৭জন কাউন্সিলর ছাড়াই ২০২৪-২০২৫ অর্থ বছরের ওই বাজেট ঘোষণা করেছেন মেয়র মুহিবুর রহমান। তবে মেয়র মুহিবুর রহমান বলেছেন এই ৭জন কাউন্সিলর ছাড়া বাজেট ঘোষণা আইন অনুযায়ীই হয়েছে।
তিনি আরও বলেন, দুর্নীতি অনিয়মের সাথে জড়িত এসব কাউন্সিলর নোংরা রাজনীতিতে লিপ্ত রয়েছেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে আমাকে বেআইনিভাবে বহিষ্কার করা হয়। পরে হাইকোর্টের ন্যায় বিচারে আমি মেয়র পদ ফিরে পেয়েছি।
বিশ্বনাথ উপজেলার সকল উন্নয়ন তিনি করেছেন দাবি করে বলেন, আমি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় যেসব রাস্তাঘাট করেছিলাম সেগুলোই ইলিয়াস আলী পাঁকা করেছেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন এছাড়া বিশ্বনাথে আর কোন উন্নয়ন হয়নি। আমি আমার কাজ করে যাবো। সত্যের পথে লড়ছি। তিনি আগামীতেও লড়াই চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন।
বাজেট অধিবেশনে অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে প্যানেল মেয়র কাউন্সিলর রফিক মিয়া বলেন, আমরা ৭জন কাউন্সিলর মেয়র মুহিবুর রহমানকে বয়কট করেছি। কিন্তু এই বাজেট ঘোষণার বিষয়ে আমরা কোনো কিছুই জানিনা। সেটা মেয়র নিজের একক ক্ষমতা বলে করেছেন।
এসময় বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. বদিউজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী আশীষ কুমার তালুকদার, কাউন্সিলর ফজর আলী, বারাম উদ্দিন, মুহিবুর রহমান বাচ্চু, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, আব্দুল মতিন, সেচ্ছাসেবকলীগ নেতা রফিক আলী, মুরব্বী ওয়ারিছ খান, ইংরেজ আলী, মঞ্জুর আলী, পৌর কর কর্মকর্তা সাজেদুল ইসলাম প্রমুখ।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed