Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জিন্দাপুর ইউনিয়নের চারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার বাইরা গ্রামের সেলিম মিয়ার ছেলে সাব্বির (২০), জিন্দাপুর গ্রামের হাফেজ মিয়ার ছেলে রাব্বি (২১) ও জিন্দাপুর ইউনিয়নের মালাই গ্রামের কাদির মেম্বারের ছেলে পিয়াস।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সাব্বির মোটরসাইকেলে করে নবীনগর যাওয়ার সময় চারপাড়া ব্রিজের কাছে রাব্বির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাব্বির এবং কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাব্বি ও পিয়াসের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed