হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় টমটম চালক নিহত
ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জ বানিয়াচং সড়কের সুনারু নামক স্থানে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী টমটম উল্টে পানিতে পড়ে মির্জা খান (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মির্জা খান বানিয়াচংয়ের চতুরঙ্গরায়ের পাড়া মহল্লার আব্দুল বারিকের পুত্র। তিনি উল্টে যাওয়া টমটম (ইজিবাইক) এর চালক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে একটি যাত্রীবাহি টমটম (ইজিবাইক) বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে টমটমটি সুনারু নামক স্থানে পৌঁছলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক টমটমটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ সড়কের পাশে হাওরের পানির মধ্যে পড়ে যায় টমটমটি। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় টমটম চালক মির্জা খানের।
বানিয়াচং থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেন।
Related News
১৭ ঘণ্টা পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More



Comments are Closed