সিলেটে অজ্ঞান পার্টির কবলে প্রবাসী যুবক, ঢাকায় উদ্ধার
ডেস্ক রিপোর্ট: সিলেটে অজ্ঞান পার্টির কবলে পড়ে সব খুইয়েছেন আইনুল মিয়া (৩৭) নামের সৌদি প্রবাসী এক যুবক। তিনি সোমবার (১ জুলাই) বেলা ১১টার দিকে ওষুধ কিনতে সিলেট মহানগরীর তেমুখীতে গিয়ে এ চক্রের কবলে পড়েন। পরে তাকে ঢাকা থেকে উদ্ধার করা হয়।
আইনুল সিলেট জালালাবাদ থানাধীন সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের চামাউরাকান্দি গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তিনি ৩ সন্তানের জনক। দীর্ঘদিন ধরে তিনি সৌদি প্রবাসী।
আইনুলের ভাতিজা হাবিবুর রহমান বুধবার (৩ জুলাই) বিকালে জানান- ‘গত সোমবার সন্ধ্যায় বিমানের একটি ফ্লাইটে সিলেট থেকে আমার চাচার (আইনুল) সৌদি যাওয়ার কথা ছিলো। তিনি ওইদিন বেলা ১১টার দিকে ওষুধ কিনতে তেমুখীতে যান। কিন্তু অনেক্ষণ পরও বাড়ি ফিরে না আসায় তাকে শুরু হয় খোঁজখুঁজি। এসময় তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। বিকালে জালাবাদ থানাপুলিশকে আমরা মৌখিকভাবে বিষয়টি জানাই। পুুলিশ আমাদের ডায়েরি করতে পরামর্শ দেয়। কিন্তু আমরা চাচাকে খোঁজাখুঁজিতে ব্যস্ত ছিলাম বলে ওইদিন জিডি করতে পারিনি। পরদিন দুপুরে জিডি করার প্রস্তুতি নেওয়া হচ্ছিলো- এসময় ঢাকার গাজীপুর এলাকা থেকে একটি অপরিচিত ফোন নাম্বার থেকে চাচা ফোন দেন এবং তাকে উদ্ধার করতে বলেন। এসময় তিনি অনেক অসুস্থবোধ করছিলেন। পরে ঢাকায় থাকা আমাদের এক আত্মীয় গিয়ে গাজীপুর থেকে চাচাকে উদ্ধার করে তার বাসায় নিয়ে যান এবং বিকালে গাড়ি করে সিলেট পাঠান। তবে এখন তিনি সুস্থ। আজ (বুধবার) রাতের একটি ফ্লাইটে তিনি সৌদি যাবেন।’
হাবিবুর রহমান জানান- আইনুল সেদিন তেমুখীতে রাস্তায় হাটার সময় একজন লোক তার পাশ ঘেষে যাচ্ছিলো, এরপর আর তিনি কিছু বলতে পারেন না। পরদিন গাজীপুরে রাস্তার পাশে নিজেকে পড়ে থাকতে দেখেন।
আইনুলের সঙ্গে থাকা ২০ হাজার টাকা খোয়া গেছে বলেন জানান হাবিবুর।
জালালাবাদ থানাপুলিশ জানায়, বিষয়টি মৌখিকভাবে জানানো হলেও জিডি করেনি কেউ। তবে ওই যুবককে পাওয়া গেছে বলে জানা গেছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed