গোলাপগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জের বাদেপাশায় বন্যার পানিতে ডুবে রাব্বি আহমদ নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুলাই) সকাল ৯টার দিকে ইউনিয়নের কোনাগাঁওয়ে এ ঘটনাটি ঘটে।
নিহত শিশু রাব্বি আহমদ বাদেপাশা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের আব্দুস সালামের একমাত্র ছেলে।
জানা যায়, সোমবার সকালে সকলের অজান্তে বাড়ির পাশে বন্যার কারণে আসা পানিতে ডুবে মরদেহ ভেসে উঠে। এরপর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসাইন।
« সিলেটে ট্রাক চাপায় প্রাইভেট কার যাত্রী স্বামী-স্ত্রী নিহত (Previous News)
(Next News) স্থানীয়দের হামলায় শাবি’র দুই শিক্ষার্থী আহত »
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed