সিলেটে ট্রাক চাপায় প্রাইভেট কার যাত্রী স্বামী-স্ত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (১ জুলাই) সন্ধ্যার দিকে সিলেট ওসমানী বিমানবন্দর সংলগ্ন ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মৌলভীবাজারের জুড়ি উপজেলার বড়ধামাই গ্রামের আবদুল মালেকের ছেলে সাংবাদিক সবুর আহমদ (২৭) ও তার স্ত্রী রাহেনা আক্তার (২২)।সবুর দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জুড়ী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই প্রাইভেট কার যাত্রী ছিলেন।
জানা যায়, সোমবার সকালে সিলেট শহরের চৌকিদেখী থেকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে ভোলাগঞ্জের সাদা পাথর ঘুরতে যান সবুর আহমদ। ঘোরাঘুরি শেষ করে সিলেট শহরে ফেরার পথে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের ওসমানী বিমানবন্দর সংলগ্ন ধোপাগুল এলাকায় ট্রাকের সাথে তার প্রাইভেট কারের সংঘর্ষ হয়।
সিলেট ওসমানী হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক প্লোটো চক্রবর্তী জানান, সোমবার রাত ৮টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে দুইজনকে মৃত পাওয়া যায় অপর দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, সিলেটগামী একটি প্রাইভেটকারকে ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। আর আহতদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করেছে।
এর আগে রবিবার (৩০ জুন) একই মহাসড়কের খাগাইল এলাকায় ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী মা ও ছেলে নিহত হন।
রোববার বিকেলে কোম্পানীগঞ্জের পর্যটন কেন্দ্র সাদাপাথর থেকে ফেরার পথে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এ দুজন নিহত হন। সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের খাগাইল নামক স্থানে পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- নরসিংদী সদর থানার দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার (২৫) ও তাদের ৭ বছরের শিশুছেলে আব্দুল্লাহ। এ ঘটনায় দেলোয়ার হোসেন ও অটোরিকশাচালক আহত হন।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed