Main Menu

জগন্নাথপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪

জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ও ৪ জন আহত হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, জগন্নাথপুর থেকে ছাতক উপজেলার জিগলী যাওয়ার পথে রোববার (৩০ জুন) বিকাল ৪টায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা অর্জুন মার্কেটর দক্ষিণ পাশে আল আমিনের বাড়ির সামনে মালবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৪ জনকে গুরুত্বর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রেসা বেগম (৪০) ছাতক উপজেলার ঝিগলী গ্রামের সুহেল মিয়ার স্ত্রী।

আহতরা হলেন, ছাতক উপজেলার জিগলী গ্রামের আব্দুল খালেক ছেলে জাকির হোসেন (২০) আলাই মিয়ার ছেলে মো. সফিক মিয়া(৩৫), মনির মিয়ার স্ত্রী রেনু বেগম (৩৩) কালাই মিয়ার স্ত্রী আয়ুব জান বিবি (৬৫)। তাদেরকে জগন্নাথপুর উপজেলার হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা ডাক্তারগন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়েছি ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই সংঘর্ষে ১জন নিহত হয়েছে ও ৪জন আহত হয়েছেন।

জগন্নাথপুর হাসপালের কর্মরত ডাক্তার মো. বদুজ্জামান বলেন, দূর্ঘটনায় আহতদের মধ্যে ১জন নিহত ও ৪জন গরুতর আহত হয়েছেন। ৪ জনকে আমরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

এর আগে আজ রোববার বিকাল ৪টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জস্থ পর্যটন স্পট সাদাপাথর থেকে ফেরার পথে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-ছেলে নিহত হন। তাদের বাড়ি নরসিংদীর সদর থানায়।

Share





Related News

Comments are Closed