এইচএসসি পরীক্ষা, সিলেট বোর্ডের স্থগিত পরীক্ষার নতুন সূচি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: বন্যা পরিস্থিতির কারণে স্থগিতকৃত এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সূচি ঘোষণা করেছে সিলেট শিক্ষাবোর্ড। আগামী ১৩ আগস্ট থেকে স্থগিত চারটি বিষয়ের পরীক্ষা শুরু হবে।
রোববার (৩০ জুন) বিকেলে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
পূর্বের রুটিন অনুযায়ী রোববার (৩০ জুন) থেকে দেশের অন্যান্য সাধারণ বোর্ডগুলোর মতো সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বন্যা পরিস্থিতির কারণে গত ২০ জুন সিলেট বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে ৯ জুলাই থেকে রুটিন অনুযায়ী যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেগুলো যথারীতি হবে বলে জানানো হয়েছিল।
রোববার (৩০ জুন) স্থগিতকৃত চারটি বিষয়ের পরীক্ষার নতুন সূচি ঘোষণা করেছে সিলেট শিক্ষোবোর্ড। বোর্ডের ওয়েবসাইটেও স্থগিতকৃত চারটি বিষয়ের নতুন রুটিন প্রকাশ করা হয়েছে।
নতুন ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১৩ আগস্ট বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৮ আগস্ট বাংলা ২য় পত্র, ২০ আগস্ট ইংরেজি ১ম পত্র ও ২২ আগস্ট ইংরেজি ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্বের সময়ানুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন চন্দ্র পাল বলেন, স্থগিত করা চারটি বিষয়ের নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। ১৩ আগস্ট থেকে এই চারটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, পূর্বের সিদ্ধান্ত মোতাবেক ৯ জুলাই থেকে রুটিন মোতাবেক পরীক্ষা শুরু হবে। সে লক্ষ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
Related News
সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরRead More
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More



Comments are Closed