দিরাইয়ে পল্লী বিদ্যুতের লাইনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে নদীতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু তাহের (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। তাহের উপজেলার চরনারচর ইউনিয়নের মাইতি গ্রামের আব্দুন নুর মিয়ার ছেলে।
জানা যায়, শুক্রবার (২৮ জুন) বেলা আড়াইটার দিকে নিহত আবু তাহের বড় ভাইয়ের সাথে পার্শ্ববর্তী আলীপুর গ্রামের পাশে সুরমা নদীতে কচুরিপানা আনতে যায়। এ সময় ঝড়ো বাতাসে নৌকাটিকে পাশের একটি পল্লী বিদ্যুতের হেলে থাকা ঝুলন্ত বৈদ্যুতিক তারের কাছে নিয়ে যায়। এ সময় পানিতে পড়ে থাকা তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে তলিয়ে যায় আবু তাহের। পরে আধাঘন্টা খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।
গ্রামবাসী জানান, প্রায় ১৫ দিন আগে বন্যার পানি বৃদ্ধির সময়ে পল্লী বিদ্যুতের একটি খুঁটি হেলে পড়ে। গ্রামের একাধিক লোক পল্লী বিদ্যুতের দিরাই অফিসে এ বিষয়ে অভিযোগ করলেও সুরাহা পাননি।
দিরাই থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ এবং চরনারচর ইউনিয়নের সদস্য শাহাবুদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু তাহেরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পল্লী বিদ্যুৎ দিরাই জোনের এ জি এম নুরুল ইসলাম বলেন, দূর্ঘটনাস্থলটি আমাদের শ্যামারচর অফিসের আওতাধীন। খবরটি জানতে পেরে আমি শ্যামারচর অফিসের ইনচার্জের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন এ বিষয়ে কোন অভিযোগ তারা পাননি।
Related News
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দামRead More
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দিয়েছেRead More



Comments are Closed