গোয়াইনঘাটের রাতারগুলে গোসলে নেমে কিশোর নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেরার চেঙ্গেরখাল নদীর মটর ঘাট এলাকায় গোসল করতে নেমে শামিম আহমদ (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
রাতারগুল সোয়াম ফরেস্টের ভিতরে প্রবেশের ইজারাকৃত মটরঘাট খেয়াঘাটে ৪ পর্যটক ঘুরতে যায়। মটরঘাট খেয়াঘাটের সিঁড়ি দিয়ে ওই ৪ পর্যটক চেঙ্গেরখাল নদীর পানিতে নামেন। এসময় একজন পর্যটক সাঁতার না জানার কারণে পানির নিচে তলিয়ে যান। অপর ৩ পর্যটক সাঁতার কেটে ফিরে আসতে সক্ষম হন।
নিখোঁজ কিশোর শামীম আহমদ (১৭) সিলেট এয়ারপোর্ট থানাধীন হালদারপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে।
জানা যায়, ৪ বন্ধু শুক্রবার বিকেলে সিলেট শহর থেকে বাইসাইকেল নিয়ে মটরঘাটে ঘুরতে যায়। সিঁড়ির উপর এসে ৪ বন্ধু চেঙ্গের খাল নদীতে গোসল করতে নামেন।
গোসলে নামার আগে নিখোঁজ শামীম জানায়, সে সাঁতার জানে, কিন্তু গোসল করতে নদীতে নামলে সে সাথে সাথে স্রোতে তলিয়ে যায়।
খবর পেয়ে প্রথমে স্থানীয়রা পরে পুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার কাজে নামে।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। নিখোঁজ পর্যটককে উদ্ধারের চেষ্টা চলছে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed