কানাইঘাটে মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজছাত্র নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার সড়কের বাজার এলাকার রামপুর যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার আহমদ স্বপন (১৯) সিলেট এমসি কলেজের বিএ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ভরন গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এছাড়াও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক সাব্বির আহমদের ছোট ভাই স্বপন।
বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
জানা গেছে, স্বপন মোটরসাইকেল যোগে জকিগঞ্জ থেকে সিলেট আসার পথে কানাইঘাট উপজেলার রামপুর যাত্রী ছাউনিতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed