কোম্পানীগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নে শ্বশুর বাড়ি যাওয়ার পথে নিম্বার আলী (৭০) নামের এক বৃদ্ধ পানিতে ডুবে মারা গেছেন।
বুধবার (২৬ জুন) সকাল ১০ টায় তার নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়ি পার্শ্ববর্তী গ্রামের তেলিখাল বড় বাড়ী যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার ৩ নং তেলিখাল ইউনিয়নের তেলিখাল গ্রামের মৃত আব্দুল রশিদের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নিম্বার আলী দৃষ্টি প্রতিবন্ধী ও বিভিন্ন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। ২ দিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে গিয়েছেন। আজ তিনিও শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। রাস্তায় পানি ছিল, হেটে যাওয়ার সময় ভুলবশত গভীর পানিতে তলিয়ে গিয়ে মৃত্যুর কারণ হতে পারে।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক শরিফ আহমেদ জানান, নিহতের লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Related News
সিলেটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় হাইড্রলিক ট্রাকের ধাক্কায় হাসান মিয়া গুলালRead More
বিয়ানীবাজারে যমুনা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রামধা বাজারে অভিযান চালিয়েRead More



Comments are Closed