Main Menu

জৈন্তাপুরে ১১১ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ

জৈন্তাপুরে প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১১১ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৬ জুন) ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার এসআই (নিঃ) মো. আশরাফুল আলম, এসআই (নিঃ) নাইমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে জৈন্তাপুর ইউনিয়নের বাউরবাগ স্কুলের সম্মুখের সবড়ী নদীতে দুইটি নৌকা হতে ১১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালান চক্রের সদস্যরা পালিয়ে যায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম পিপিএম বলেন, চোরাচালান ও মাদক বিরুধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। পলাতক আসামীদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share





Related News

Comments are Closed