সিলেটে হচ্ছে স্যাটেলাইট সিটি
বৈশাখী নিউজ ডেস্ক: প্রবাসীরা যাতে সিলেটে বিভিন্ন বাণিজ্য কিংবা উন্নয়নে ইনভেস্টমেন্ট করেন সেজন্য সিলেট নগরকে স্যাটেলাইট সিটি হিসেবে তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
সম্প্রতি বিদেশি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক স্বাক্ষাতকারে তিনি এ বিষয়ে কথা বলেছেন।
মেয়র বলেন, ‘সিলেটে একটি স্যাটেলাইট সিটি ফর এনআরবিদের (প্রবাসী) করতে চাই। এটি বাংলাদেশ সরকারের গণপূর্ত মন্ত্রণালয় কাজ করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এটির কাজ শুরু হয়েছে। ইনশাল্লাহ খুব শিগগিরই আপনারা দেখতে পারবেন। সিলেট নগরের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে এই ব্যবস্থা। সব ধরণের সুযোগ সুবিধা থাকবে। প্রবাসীদের যারা নতুন প্রজন্ম তাঁরা সেখানে ( সিলেটে) যাক। আমরা চাই সিলেটে গিয়ে তাঁরা ইনভেস্ট করুক। তারা সেখানে থাকবে। এজন্য প্রবাসীদের আগামীর প্রজন্ম বিশেষ করে তরুণদেরকে আকৃষ্ট করতে একটি স্যাটেলাইট সিটি সিলেট শহরে করা হচ্ছে।’
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed