মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গেলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে অশগ্রহণ করতে শনিবার (৮ জুন) সকালে নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট সকাল সোয়া ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
ফ্লাইটটি স্থানীয় সময় বেলা ১২টায় নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করার কথা।
বিমানবন্দরে একটি উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধিদল এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
রবিবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা। এরপর তিনি ভারতের রাষ্ট্রপতির আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।
রবিবার নয়া দিল্লিতে আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর সোমবার (১০ জুন) রাত ৮টায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
এর আগে, বুধবার (৫ জুন) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে যোগদানের আমন্ত্রণ জানান টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়তে চলা নরেন্দ্র মোদি।
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ ২৯৩টি আসনে বিজয়ী হয়েছে। এ নির্বাচনে বিরোধী জোট ভারত ব্লক ২৩৪টি আসন পেয়েছে।
Related News
পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।Read More
আজ রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ শনিবার (১৪ মার্চ) রাতRead More



Comments are Closed