জকিগঞ্জে আবারও লোকমান চৌধুরীর জয়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন লোকমান উদ্দিন চৌধুরী। টানা দ্বিতীয়বারের মতো এই উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি।
বুধবার (৫ জুন) অনুষ্ঠিত নির্বাচনে তিনি দোয়াত-কলম প্রতীকে ২৪ হাজার ৬৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটত প্রতিদ্বন্দ্বী জমিয়ত নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান (কাপ পিরিচ) পেয়েছেন ১৬ হাজার ৭৬৮ ভোট।
জকিগঞ্জে এ দুজন ছাড়া আরও দুই চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তারা হলেন- জেলা যুব সংহতির সদস্য সচিব মর্তুজা আহমদ চৌধুরী (আনারস) ও জাতীয় পার্টি নেতা আব্দুশ শুক্কুর (মোটরসাইকেল)।
জকিগঞ্জে মোট ভোটার ১ লাখ ৯১ হাজার ৫১৩ জন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed