Main Menu

কোম্পানীগঞ্জে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ জুন) ভোররাত ৪টার দিকে উপজেলার পাড়ুয়া নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কোম্পানীগঞ্জের ছনবাড়ী গ্রামে নছর আলীর ছেলে আশিক মিয়া ও একই উপজেলার বাঘারপাড় গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে সোহেল মিয়া।

পুলিশ জানায়, শনিবার ভোররাতে পাড়ুয়া নোয়াগাঁও এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় দুইটি ট্রাক্টর থেকে ২৮০ বস্তা চিনি জব্দ করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশ। পরে জব্দ করা চিনিসহ আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, চিনির চালানসহ দু্ইজনকে আটক করা হয়েছে। অবৈধ পণ্য সরবরাহের দায়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed