কুলাউড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ফিসারিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে সাইদুল আলম রনি (৩০) নামে এক যুবকের মুত্যু হয়েছে।
শনিবার (১ জুন) দুপুরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মহিষাজুড়ী এলাকায় এ ঘটনা ঘটে। রনি ওই ইউনিয়নের মনরাজ গ্রামের আব্দুল আজিজের ছেলে।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনরাজ গ্রামে রুহুল আমিনের ফিসারিতে প্রায় ১৫ দিন ধরে কাজ করছিলেন রনি। শনিবার দুপুরে ওই ফিসারিতে তিনি মাছ ধরতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে তিনি মারা যান।
এসআই আনোয়ার আরও বলেন, শনিবার রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় রনির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Related News
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণী তার স্ত্রী, হামলাকারী শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়Read More
বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে ওবায়দুল্লাহ আল ইছহাক (২২Read More



Comments are Closed