কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নারাইনপুর সীমান্তে নুরুজ্জামিন (২৩) নামে এক যুবকের লাশ পাওয়া গেছে। সে উপজেলার চিকাডহর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রোববার (২ জুন) সকাল সাড়ে ৭টায় মাছ ধরতে যান স্থানীয় কয়েকজন। তারা এসে নদীতে ভাসমান লাশ দেখে এলাকায় খবর দেয়। পরে বিজিবি ও পুলিশে খবর দিলে তাঁরা এসে লাশটি উদ্ধার করে।
নিহতের স্ত্রী স্মৃতি বেগম জানান কোম্পানীগঞ্জের চিকাডহর গ্রামের লিয়াকত, জুবেদ, হৃদয় নামের তিনজন ব্যক্তি শনিবার রাত ৯ টায় ঘর থেকে তার স্বামী নুরুজ্জামিনকে ডেকে নিয়ে যাওয়ার পর রাতে আর বাড়িতে ফিরেননি তিনি।
ঝড়-তুফানের মধ্যে সারারাত বসেই কাটিয়ে দেন স্ত্রী স্মৃতি বেগম। স্বামীর মোবাইলে কল দিয়ে না পেয়ে জুবেদের মোবাইলে কল দিতে থাকেন স্মৃতি। ৯০ বার কল দিলেও জুবেদ রিসিভ করেনি। রোববার সকালে খবর পান- নারাইনপুর সীমান্তে কুত্তাখালী নদীতে স্বামী নুরুজ্জামিনের লাশ পাওয়া গেছে।
খবর শুনেই বাকরুদ্ধ হয়ে পড়েন নুরুজ্জামিনের স্ত্রী স্মৃতি বেগম। রবিবার বিকালে কথা হয় তার সঙ্গে। তিনি স্বামীকে দেখে পাথর হয়ে গিয়েছেন। কথা বলতে পারছে না। তাকিয়ে আছেন ফ্যাল ফ্যাল করে। একপর্যায়ে ধরা গলায় স্মৃতি বেগম জানান- তাদের ৩ বছরের আফসার ও ২ বছরের লিমা নামে ২টি সন্তান রয়েছে।
বিজিবির মিডিয়া উইং জানায়, নুরুজ্জামিনের আত্মীয়-স্বজনের সাথে আমাদের ফোর্সের কথা হয়েছে। তারা ভারতে যাওয়ার বিষয়ে কিছু বলেনি। রাতে সে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সকালে নদীতে তার লাশ পাওয়া গেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা শুনেছি তারা কয়েকজন ভারতে যাতায়াত করতেন। স্থানীয়রা জানিয়েছেন- শনিবার রাতেও তারা ভারতে গিয়েছিলেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed