জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সাবেক রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সিলেট জেলা বিএনপি।
কর্মসূচির মধ্যে রয়েছে ৩০ মে বৃহস্পতিবার সকাল ১১টায় কেমুসাসের শহীদ সুলেমান হলে শহীদ জিয়ার কর্মময় জীবনের উপর আলোচনা সভা ও বাদ যোহর হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণে দোয়া মাহফিল।
অনুরূপভাবে সিলেট জেলা বিএনপির আওতাধীন প্রত্যেক উপজেলা ও পৌর ইউনিট কমিটিকেও সুবিধাজনক সময়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করার জন্য বলা হয়েছে।
উক্ত কর্মসূচি সমূহে সিলেট জেলা বিএনপি বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed