আইএসপিএবি সিলেট বিভাগীয় আঞ্চলিক কমিটির অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন ও বাংলাদেশ আইএসপিএবির সিলেট বিভাগীয় আঞ্চলিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (২৭ মে) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. ইমদাদুল হক এবং সেক্রেটারি জেনারেল নাজমুল করিম ভুইয়া এ কমিটি অনুমোদন দেন।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন ও বাংলাদেশ আইএসপিএবির কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক এরোনেট সিলেটের প্রোপাইটর মো. বাহার হোসেনকে আহবায়ক করে ৩ মাসের জন্য ৯ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন-সিংক আইটি বাংলাদেশের নাঈমুজ্জামান নাঈম, সল বিডির শাহ আহমদ রাকিব লিটু, সিলেট নেট ব্রডব্যান্ডের ওয়াহিদুর রহমান, মিয়াদ’স এন্টারপ্রাইজের মো. মাস-উদুর রহমান, সার্চ আইটির মৃনাল কান্তি সরকার, স্কাইনেট ব্রডব্যান্ড সার্ভিসের মো. মিজানুর রহমান সোহাগ, সুনামগঞ্জ ব্রডব্যান্ড কমিউনিকেশনের হাবিবুর রহমান হাবিব ও এসনেট এন্ড ইলেকট্রনিকসের সাকিব আহমেদ। বিজ্ঞপ্তি
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed