Main Menu

কোম্পানীগঞ্জে পাথর আনতে গিয়ে নৌকাডুবিতে যুবক নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে পাথর আনতে গিয়ে জুবেল (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

সোমবার (২৭ মে) দিবাগত রাত ১২টার দিকে পাথর আনতে গিয়ে নৌঁকা ডুবে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ জুবেল উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া বদিকোনা গ্রামের সামছুল ইসলামের ছেলে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ যুবকের স্বজনরা জানান, প্রতিরাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ছত্রছায়ায় পুলিশের এক কথিত সোর্সের তত্বাবধানে কয়েকশ নৌকা সাদাপাথর থেকে পাথর আহরন করে আসছে। প্রতিদিনের মতো নিহত জুবেল ও তার সহযোগীরা যথারীতি সোমবার রাতে পাথর আনতে সাদাপাথর এলাকায় যায়। পরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাত ১২টার দিকে প্রবল ঢেউয়ে পাথর বোঝাই নৌকাটি ডুবে যায়। এসময় সহযোগীরা কোনক্রমে তীরে উঠতে সক্ষম হলেও প্রবল স্রোতে জুবেল তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সহযোগীরা তার সন্ধানে ব্যর্থ হন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।

এব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ জানান, ধলাই নদীতে নিখোঁজ যুবককে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

Share





Related News

Comments are Closed