কুলাউড়ায় ঝড়ে গাছ পড়ে নারী নিহত
কুলাউড়া সাংদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় ঝড়ে ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে তিন সন্তানের জননী সাজনা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ মে) সন্ধ্যার দিকে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের পূর্বভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ সাজনা ৩ সন্তানের জননী। তিনি ওই গ্রামের ওমান প্রবাসী মাহবুবুর রহমান মাহবুবের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রবাসী মাহবুবের ভাগনা রুহুল আমিন বলেন, শনিবার সন্ধ্যার কিছু আগে হঠাৎ ঝড়তুফান শুরু হলে বাড়ির উঠানে থাকা কাপড় তুলতে যান তার মামী সাজনা আক্তার। এ সময় আকস্মিকভাবে ঝড়ে ভেঙে পড়া একটি গাছের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রুহুল আমিন আরও বলেন, খবর পেয়ে তার মামা ওমান থেকে রবিবার দেশে ফিরে বিকেলে নিহতের দাফন কাজ সম্পন্ন করেন।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed