রাজনগরে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে ভোট কারচুপি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় মামলার অন্য দুই আসামী পোলিং এজেন্ট জাকির আহমদ ও আছমা বেগম পলাতক রয়েছে।
বুধবার (২২ মে) রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সুপ্রভাত চাকমার দায়ের করা মামলায় তাঁদের গ্রেফতার করা হয়। মামলা নং -১৬।
গ্রেফতারকৃতরা হলেন- পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও কদমহাটা সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আকাশ দাশ (৩২) ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. জাকির হোসেন (৩০)।
জানা যায়, গতকাল (মঙ্গলবার ২১ মে) উপজেলা পরিষদ নির্বাচনের দিন জেলার রাজনগর উপজেলার ৭নং কামারচাক ইউনিয়নের পঞ্চনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে এই মামলা দায়ের করেন ইউএনও।
রাজনগর থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক গণমাধ্যমকে জানান, উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বাদী হয়ে নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed