কোম্পানীগঞ্জে তিন বিএনপি নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় বিএনপির তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
বহিষ্কৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, শ্রম বিষয়ক সম্পাদক লাল মিয়া এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবিদুর রহমান।
শনিবার (১৮ মে) বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক পত্রে তাদেরকে প্রাথমিক সদস্যপদসহ চলতি সকল পদ পদবী থেকে বহিষ্কার করা হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, যারাই দলীয় সিদ্ধান্ত অমান্য করে এই প্রহসনের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহন করবেন তাদের দলে জায়গা হবে না।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed