সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবন থেকে বের হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রুমেন আইনজীবী সমিতি ভবনে অবস্থান করছেন—এমন খবর পেয়ে ভবনের সামনের কালেক্টরেটের প্রবেশমুখী সড়কে সাদা পোশাকে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান নেন।
পরে রুমেন ভবন থেকে বের হলে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন আহমদ তাকে মোটরসাইকেলে করে সুনামগঞ্জ সদর থানার দিকে নিয়ে যান। এ সময় ডিবি পুলিশের একটি দলও তাদের সঙ্গে থানায় যায়।
থানার সামনে পৌঁছালে রুমেন মোটরসাইকেল থেকে নামেন। পরে পুলিশ তাকে ঘিরে থানার ভেতরে নিয়ে যায়।
পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর নাশকতার চেষ্টার অভিযোগে সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা একটি মামলায় খায়রুল কবির রুমেন এজাহারভুক্ত আসামি।
সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় খায়রুল কবির রুমেন এজাহারভুক্ত আসামি ছিলেন।
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed